বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, ভয়াবহ যানজট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ট্রাক পার্কিং ও জ্বালানি নিতে মোটরসাইকেলের দীর্ঘ সারির কারণে সড়কের বড় অংশ কার্যত দখল হয়ে পড়েছে। এতে প্রতিদিনই তীব্র যানজট, বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত পার্কিং জোনে না রেখে রাস্তার মাঝামাঝি কিংবা একপাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা এসব ট্রাক সড়কেই অবস্থান করায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে। একই সঙ্গে নিকটবর্তী জ্বালানি স্টেশনগুলোতে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন সড়কের একটি বড় অংশ দখল করে রাখছে। ফলে দুই লেনের সড়ক অনেক জায়গায় এক লেনে পরিণত হচ্ছে।

এ অবস্থায় অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, পণ্য পরিবহনকারী যানবাহনসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। সামান্য দূরত্ব অতিক্রম করতেও সময় লাগছে দীর্ঘক্ষণ। অনেক সময় যানজট এতটাই তীব্র আকার ধারণ করছে যে, জরুরি সেবা বহনকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিদিন শত শত ট্রাক প্রবেশ ও প্রস্থান করে, কিন্তু পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাবে সড়কই হয়ে উঠেছে অস্থায়ী ট্রাক টার্মিনাল।

পরিবহন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং জোন নিশ্চিত করা এবং জ্বালানি স্টেশনগুলোর সামনে শৃঙ্খলাপূর্ণ সারি নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। শিল্পাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন বিশৃঙ্খলা রাজধানীর সার্বিক যান চলাচলেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সচেতন মহল দ্রুত অবৈধ পার্কিং উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করা, বিকল্প ট্রাক পার্কিং ব্যবস্থা গড়ে তোলা এবং জ্বালানি স্টেশনগুলোর কার্যক্রমে কঠোর নজরদারি আরোপের দাবি জানিয়েছেন। অন্যথায় তেজগাঁও শিল্পাঞ্চলের যানজট ও জনভোগান্তি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং