বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে শ্রমিকদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

কুমিল্লার তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের শ্রমিকদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন কে গতকাল গভীর রাতে সন্ত্রাসীরা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার ফলে তিনি গুরুতর আহত হয়েছেন এবং অচেতন অবস্থায় বাড়ির পাশে ফেলে রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবির হোসেন উত্তর বলরামপুর এলাকায় একটি স্থানীয় গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তাঁকে মারাত্মক আহত অবস্থায় বাড়ির নিকটবর্তী স্থানে ফেলে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কবির হোসেনের বড় ভাই এবং স্থানীয় পল্লী চিকিৎসক শাহিদুল ইসলাম, তিনি বলেন, “কবির গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”

কবির হোসেন পূর্বে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সন্দেহভাজনদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং