বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তাজহাটে জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণ: পুলিশের অভিযানে আটক ২

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান চালিয়ে জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণ ও অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাজহাট থানাধীন লালবাগ কেডিসি মোড়স্থ অলেদা খাতুন নূর ছাত্রীনিবাসের সামনের পাকা রাস্তা এলাকায় জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণ এবং অশ্লীল ভাষা ব্যবহারের ঘটনায় ২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাইদুল ইসলাম (৪০), পিতা মৃত দুলাল মিয়া, সুলতান নগর (খেরবাড়ী), তাজহাট থানা, মহানগর রংপুর এবং মোঃ সুরুজ মিয়া (২৮), পিতা মোঃ সাইফুল ইসলাম, মাতা মৃত ফিরোজা বেগম, সুলতান নগর (কেডিসি), তাজহাট থানা, মহানগর রংপুর।
এ ঘটনায় আরপিএমপি তাজহাট থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৭/২৬, তারিখ ২০ মে ২০২৬, রংপুর মেট্রোপলিটন আইন, ২০১৮ এর ৭৬ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে কোনো আলামত উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় মহানগর পুলিশের প্রতিটি ইউনিট মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, চুরি ও ছিনতাই প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন