বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা জেলায় ডিবি (উত্তর)–এর বিশেষ অভিযান: এক লাখ জাল টাকা ও ৩০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে এক লাখ টাকার জাল নোট ও ৩০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১০ এপ্রিল রাত ১০টা ০৫ মিনিটে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কালোবাজারি ও জাল টাকার ব্যবসায়ী হিসেবে চিহ্নিত মোঃ মনিরুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

অন্যদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধামরাই থানাধীন রুপনগর (কবরস্থানের সংলগ্ন) এলাকায় অভিযান চালান। রাত ১১টা ০৫ মিনিটে সেখান থেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ স্বপন (৪৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বে ৫টি মামলা এবং স্বপনের বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, জাল টাকা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং