রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল। এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভয়ভীতি প্রদর্শন কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
সভা শেষে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী