শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে খরিপ-১ মৌসুমে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নুর এ নবী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম লিটন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় সদর উপজেলার মোট ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিজন কৃষক প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।
এ কর্মসূচির আওতায় মোট ২৫ মেট্রিক টন বীজ এবং ১০০ মেট্রিক টন সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ডিএপি সার ৫০ মেট্রিক টন এবং এমওপি সার ৫০ মেট্রিক টন রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো বীজ ও সার সরবরাহের মাধ্যমে রোপা আমনের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী