শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয় দ।
আজ দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
সেসময় জেলার বিভিন্ন উপজেলার অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা বাদদ ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাবদ ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বাবদ
৪৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও সিপিপিসি প্রকল্প উন্নয়ন বাবদ ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং