ঝালকাঠির ভিমরুলি পেয়ারা বাগানে ট্রলার চালকদের সিন্ডিকেট

বাংলার আপেল খ্যাত পেয়ারা বাগান ঝালকাঠির সদর উপজেলার কৃর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকা।
এখানের ভাসমান পেয়ারা হাটের মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এই বর্ষা র্মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড় পড়ে যায়।
 কিন্তু স্থানীয় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার চালকদের একটি সিন্ডিকেটের কারণে দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত বা স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যা পর্যটকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।
 ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারা হাট ঝালকাঠির অন্যতম জনপ্রিয় পর্যটকদের আকর্ষণ কেন্দ্র।
যা ঝালকাঠি জেলার কৃষ্টি কালচার ঐতিহ্য সুনামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে । তাই ঝালকাঠি জেলার সুনাম রক্ষা ও পর্যটকদের স্বার্থে প্রশাসনের নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং ট্রলার ভাড়ার একটি নির্দিষ্ট মূল্য তালিকা নির্ধারণ করা একান্ত প্রয়োজন।
 প্রশাসন তা কঠোরভাবে বাস্তবায়ন করার জরুরি পদক্ষেপ নেয়া দরকার । বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে প্রকৃতিপ্রেমী পর্যটকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন