শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে ছাত্রনেতা আসিফ আল ইমরান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। ছাত্রনেতা শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস উপলক্ষে ও বর্ষাকালকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী এক মাসজুড়ে ঝালকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রদল নেতা আসিফ আল ইমরান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং