জুলাই আন্দোলনের শহীদ রিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদ রিতার পরিবারের খোঁজখবর নেন, দোয়া করেন এবং পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এ সাক্ষাৎ ও অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, এসএম রাশেদুল আলম সবুজ, পাঁচবিবি উপজেলা আমীর ডা. সুজাউল করিম, আক্কেলপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, কালাই উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমীর আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম, শ্রমিক নেতা মনতাহার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শহীদ রিতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং শহীদ রিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে


