বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে জামায়াতের দাঁড়িপাল্লামার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় জন সমুদ্রে পরিণত

জয়পুরহাটে জামায়াতের  দাঁড়িপাল্লামার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জন সমুদ্রে পরিণত হয়।
জয়পুরহাট–১ আসনে ১১ দলীয় জোটসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গোহাটী প্রথমবারের মতো পুরুষ-মহিলার নির্বচনী জনসভা জন সমুদ্রে পরিণত হয়।
পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কা সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।
পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশিদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এনসিপি’র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, সেক্রেটারী বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের সভাপতি গোলাম মর্তুজা, সেক্রেটারী মাও: কামরুজ্জামান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী এ্যাড: আব্দুল মোমেন ফকির, এনপিপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, পাঁচবিবি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু রায়হান, জামায়াত নেতা আবুল বাশার, আ: সালাম, আলতাব হোসেন, সামছুল আলমসহ ১১ দলীয় জোটের অনেকেই।
প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন, ইসলামে নারীদের যেমন মর্যাদা দিয়েছে জামায়াতে ইসলাম নির্বাচিত হলে সেভাবে সর্বোচ্চ সম্মান ও মার্যাদা দিবে। নারীদের শিক্ষা চিকিৎসা সহ সকল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীরা স্বাধীন ভাবে যেন সকল দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগীতা করা হবে। দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি মানববিক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে গ্রামে গ্রামে প্রত্যকে ঘরে ঘরে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছানো এবং সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক