বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি রাধাবাড়ি মহল্লার সন্তান রাজপথের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক মোঃ নাজমুল হাসানকে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নির্বাচিত করেন।
জয়পুরহাট কলেজ ছাত্রদলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নাজমুলকে নির্বাচিত করায় জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে একইসঙ্গে অনেক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। নাজমুলের রাজনৈতিক সহযোদ্ধারা আনন্দ উল্লাস প্রকাশের পাশাপাশি মিষ্টিও বিতরণ করেন।
নাজমুল দীর্ঘদিন ছাত্রদলের ঝান্ডা নিয়ে রাজপথে মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করে। তিনি একজন ত্যাগী, সাহসী, মেধাবী, সৎ ও যোগ্য ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি তাঁর অবাধ নিষ্ঠা, ত্যাগ ও সঠিক নেতৃত্বগুণের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সংসদ এমন গুরুত্বপূর্ণ পদে নাজমুল হাসানকে অধিষ্ঠিত করেন।
জয়পুরহাট কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আশা করেন, নাজমুলের নেতৃত্বে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল ও সামনের দিকে এগিয়ে যাবে। একইসাথে এ ছাত্রনেতার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল নেতৃত্ব কামনা করেন সহযোদ্ধারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং