বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত  ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা  হয়েছে।
ভূমি মন্ত্রানলের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য  ১৯ মে মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী  এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস  চত্তরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী  অনুষ্টানের আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি)  মোঃ বেলায়েত হোসেন।  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার পাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং