বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুর সদরে গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ৩০ দিনের কারাদণ্ড

সদর থানাধীন চাঁদপুর-কুমিল্লা হাইওয়ে সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (০২ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে সিএনজি অটোরিকশা তল্লাশি করে আকাশ সূত্রধর (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা (মহামায়া) এলাকার শংকর সূত্রধর ও মুক্তা রানী সূত্রধরের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম ‘কলকি’ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. আবু রেজা মেহেদী হাসান।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং