শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের এক সাংগঠনিক মতবিনিময় সভা আজ ১৬ মে (শনিবার) বিকেল ৪টায় নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও ভূমি এবং পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আদর্শিক, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী হতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, দলের প্রতিটি নেতা-কর্মী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতিনিধি ও মুখপাত্র। তাই ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে শালীনতা, সততা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণমানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি করে আসছে এবং সেই ধারাবাহিকতায় নেতা-কর্মীদের মানবিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দলের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তাই দলীয় নেতা-কর্মীদের এসব অপকর্ম থেকে দূরে থাকার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে মনোযোগী হতে হবে।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী মো: বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, আবুল ফয়েজ, এম এ হান্নান, শিহাব উদ্দিন আলম, জাহাঙ্গীর আলম দুলাল, এম এ হাশেম, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, নুর উদ্দিন নুরু, মাহবুব রানা, জাফর আহমেদ ও মোশাররফ হোসেন দিপ্তীসহ নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজান এবং তাঁতী দলের হাফিজ সেলিম।
সভায় নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন