শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি মেয়র

চট্টগ্রাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় মেয়র বন্দর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে সহযোগিতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নগরবাসীর উন্নয়নে বিশেষ সহযোগিতার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।
বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে এ সময় চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন