শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আজ শনিবার দুপুর ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন  বলেন, আশিক টাওয়ারের খাজা মার্কেটে আজ বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ তাঁরা পান। খবর পেয়ে বেলা ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর পর দুপুর ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটরাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট
এর আগে আজ বেলা ১টা ৩৪ মিনিটে সাততলা ওই ভবনের তৃতীয় তলায় একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে খাজা মার্কেটের সাত তলা ভবনের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন