ঘুষ দিয়ে পুলিশের চাকরি নেওয়ার দিন শেষ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারী ২০২৬ বিষয়ে জনগণের উদ্দেশ্য জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে কনস্টেবল নিয়োগ এর বিষয়ে সচেতন মূলক বক্তব্য রাখেন জনাব মোঃ বেলাল হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রদান করতে জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক সভা সেমিনার করতেছেন তিনি।​
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে বাসস্ট্যান্ডে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ’ উপলক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, তদবির কিংবা কোনো প্রকার আর্থিক লেনদেন করে পুলিশে চাকরি পাওয়ার দিন শেষ। নিয়োগ হবে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
পুলিশ সুপার বলেন, জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ। এখানে কোনো তদবির চলবে না। কেউ তদবিরের চেষ্টা করলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। কোনো প্রকার অনিয়ম বা দুই নম্বরি বরদাশত করব না।
অভিভাবক ও প্রার্থীদের সতর্ক করে এসপি বলেন, ‘তদবিরকারীরা আমাকে কিছু বলার সাহস পাবে না। তাই আপনারা কাউকে কোনো টাকা দেবেন না। যদি দেন, তবে মনে রাখবেন, সেই টাকা কোনো দিনও আমার কাছে পৌঁছাবে না।
জ্বালানি সংকট নিয়ে সতর্কবার্তা দেশে জ্বালানি তেলের কৃত্রিম অভাব তৈরির সমালোচনা করে বেলাল হোসেন বলেন, প্রকৃতপক্ষে দেশে তেলের কোনো সংকট নেই।
কিছু অসাধু মানুষ বাটপারি করে সংকট তৈরি করছে। এ কারণেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
​বেকারত্ব দূরীকরণে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলার বেকার সমস্যার আমূল সমাধান হবে। এখানে পুরাতন ও নতুনের সমন্বয়ে দুটি বিসিক শিল্পনগরী হবে, বিমানবন্দর পুনরায় চালু হবে এবং মেডিক্যাল কলেজ স্থাপিত হবে। এসব মেগাপ্রকল্পে প্রায় ৫ লাখ জনবলের প্রয়োজন হবে।
তখন এই জেলার বেকারত্ব ঘুচে বরং বাইরের জেলার মানুষ এখানে চাকরির সুযোগ পাবে।
আপনারা এই সরকারকে সময় দেন। মাত্র এক মাসে এ দেশে অনেক পরিবর্তন হয়েছে। সামনে আরও অনেক পরিবর্তন আসবে।
এ সময় তিনি মাদক ও অনলাইন ক্যাসিনো যে কোন মূল্যে প্রতিহত করা হবে আশা ব্যক্ত করেন। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জনসচেতনতা মূলক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইসলাম, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ভূল্লী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, দেবীপুর ইউনিয়ন  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ভূল্লী থানা রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লালমনিরহাটে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার: নতুন কমিটির মমিনুল, লায়লা ও রোজি

​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭)-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। নবনির্বাচিত এ কমিটিতে চেয়ারম্যান পদে এ কে এম মমিনুল হক, ভাইস চেয়ারম্যান পদে লায়লা হাবিব এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি নির্বাচিত হয়েছেন।   ​এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব লাভ করেছেন-আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, আবুল বাশার, আজিজুল ইসলাম ইউলাদ, হ.শ.ম জয়নুল আবেদীন স্বপন, রোকনুজ্জামান রোকন, এবি.এম ফেরদৌস এবং সাহেদুল ইসলাম পাটোয়ারী।   ​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মমিনুল হক বলেন, “রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান। লালমনিরহাটের প্রান্তিক, দুস্থ ও অসহায় মানুষের প্রতিটি সংকটে পাশে দাঁড়ানোই হবে আমাদের নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। আমরা আগামী দিনগুলোতে জেলার দুর্যোগকালীন জরুরি সহায়তা জোরদার করা, বিনামূল্যে রক্তদান কর্মসূচি বিস্তৃত করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। তরুণ ও যুবদের স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করে লালমনিরহাটে রেড ক্রিসেন্টের প্রতিটি কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও গণমুখী করতে আমরা বদ্ধপরিকর।”   ​সংগঠনকে সুসংগঠিত ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান লায়লা হাবিব বলেন, “রেড ক্রিসেন্টের সেবা কার্যক্রমকে প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পৌঁছে দিতে আমরা দলমত নির্বিশেষে কাজ করতে চাই। বিশেষ করে যেকোনো দুর্যোগে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে এবং নারী স্বেচ্ছাসেবক তৈরিতে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাট রেড ক্রিসেন্ট ইউনিটকে একটি আদর্শ মানবিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”   ​কার্যক্রম আরও ত্বরান্বিত ও কার্যকর করার অঙ্গীকার জানিয়ে নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি বলেন, “আমাদের মূল শক্তি হলো তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে মানবসেবায় যুক্ত করা হবে। শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি মানবিক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব। যেকোনো সংকটে লালমনিরহাটের মানুষের বিশ্বস্ত আশ্রয়স্থল হিসেবে রেড ক্রিসেন্ট কাজ করে যাবে।”  

লালমনিরহাটে আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুকছেন কৃষক

জেলার বিভিন্ন এলাকায় দেখা যায় কৃষিতে মালচিং পেপার ব্যবহার করে চাষ হচ্ছে নানা রকম আগাম ও মৌসুমি জাতের সবজি।   সনাতন পদ্ধতির পাশা পাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকেরা,জমিতে মালচিং পেপার, জৈব সার,মাটির গুনাগুন পরিক্ষা করে পরিমান মতো রাসায়নিক সার ব্যবহার এমনকি লতাজাতিয় সবজি চাষের জন্য মাচা তৈরিতে নেট ও কট সুতার ব্যবহারও করা হচ্ছে। লালমনিরহাটের আদিতমারী  উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় আধুনিক পদ্ধতিতে সবজি চাষাবাদ শুরু করেছেন কৃষকেরা, মুলত অতিবৃষ্টি ও রোদের কারনে যখন আশানুরূপ সবজি উৎপাদনে বাধা গ্রস্থ হচ্ছে ঠিক তখনি কৃষকরা এ পদ্ধতি অবলম্বন করছেন। এছাড়াও মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে ফসল ফলালে জমিতে সার প্রয়োগ ও কীটনাশক স্প্রে সহজ ভাবে করা যায়,সেই দিক থেকেও এ পদ্ধতি ব্যাপক সারা ফেলেছে,জমিতে এই পদ্ধতিতে সবজি উৎপাদন করলে সেচ দিতে সুবিধা হয় অতিরিক্ত সার প্রয়োগ করতে হয় না এবং ফলনও বেশি হয় বলে জানিয়েছেন এ অঞ্চলের কৃষকেরা।   সাধারন পদ্ধতির চেয়ে মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা অনেক সহজ এ পদ্ধতিতে লেবার ব্যায় সহ অন্যন্য ব্যায় অনেক কম হয়। অতিমাত্রার রোদ বৃষ্টির কারনে সহজে ফসল নষ্ট হয় না এমনকি জমিতে পোকামাকড়ের আক্রমণও কম হয়।   লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউল আলম বলেন,কৃষিতে মালচিং ব্যবহার একটি ভাল দিক এ পদ্ধতিতে সবজি চাষ করলে ফসলের রোগবালাই কম হয় জমিতে দেওয়া সার নষ্ট হয় না এবং ভাল ফলন আশা করা যায়।