শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুমধুমে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, দুই যুবক গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘধুমে একটি পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পিক-আপ ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়,  দুপুরে  ১টা  দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ৬নং ওয়ার্ডের মেম্বারঘাটা বৌদ্ধ বিহার সংলগ্ন পাকা সড়কে তল্লাশি চালায় থানা’র এসআই (নি:) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম।
এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন পিক-আপ ট্রাক থামানো হয়।
আটক ব্যক্তিদের হলেন, মো: শাকিল (২৮)। তিনি চাঁদপুর জেলা চারভাঙা মুসলিম মিয়ার ছেলে।আপর জন হলেন,মো: কাউসার (২৪) তিনি পিতা হোসেন আহম্মদ তিনি ককসবাজার জেলা পালংখালী এলাকার হোসেন আহম্মদ ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশিতে পিক-আপে ট্রাক বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।
সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক শাকিল ও মো: কাউসার কে আটক করে পুলিশ এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপ জব্দ করে।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের আইসি মো: জাফর ইকবাল জানান, উপজেলায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং