শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে, আমরা অন্ধকারে ফিরে যেতে চাইনা- আটঘরিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল

বাংলাদেশ জামাতে ইসলামির মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ৭১,পাবনা-৪ আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল গণমিছিল ও পথসভায় বলেছেন, গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আমরা আর অন্ধকারে ফিরে যেতে চাইনা।
আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লাার নিরঙ্কুস বিজয় হবে। আগামীতে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করা হবে। আটঘরিয়ায় গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা গুলো বলেন।
আজ ৭ ফেব্রুয়ারী বিকাল তিনটায় আটঘরিয়া বাজার থেকে একটি গণমিছিল শুরু হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে দেবোত্তর বাজার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান,  জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম,
সাবেক আমীর মাওলানা নাসির উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা মামুনুর রহমান লিটন, চাঁদভা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওলিউল্লাহ প্রমুখ।
উক্ত পথসভায় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং