শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় সাঁড়াশি অভিযান: উচ্ছেদ একাধিক স্থাপনা, জরিমানা কাগজপত্রহীন যানবাহনে

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে অবৈধ দখল, ফুটপাত দখল এবং যানবাহনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুন) দুপুর ২টার দিকে কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা ও পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। এ সময় কুলাউড়া থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে রেলস্টেশন সংলগ্ন সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও অভিযানের দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কয়েকদিনের মধ্যেই আবার ফুটপাত ও সরকারি জায়গা দখল করে বসে অবৈধ ব্যবসায়ী ও দখলদাররা। ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজটও বাড়ছে।
স্থানীয়দের মতে, এককালীন অভিযানের পরিবর্তে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে শহরের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। তারা ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনদুর্ভোগ কমানো এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখল, অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর