শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২০ থেকে ২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশের একটি পুকুরপাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং