গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি পক্ষ থেকে
বড়ইতলী কৃষক সমবায় সমিতিকে কৃষি খাতে ১৪ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী কৃষক সমবায় সমিতিকে কৃষি খাতে ঋণের ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কালিয়াকৈর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লা, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, শ্রীফলতলী বড়ইতলী কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ম্যানেজার মিয়া সহ সমিতির সদস্যবৃন্দ।


