বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসক ইয়াসিন আলীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। আদালত সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং