বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করব বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় সভায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে টেলিকনফারেন্সে জাতীয় ক্রীড়া পরিষদের আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শংকর কুমার দে , উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক শেখ মোজাফ্ফর হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমানসহ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা প্রমুখ।
টেলিকনফারেন্সে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দল-মত নির্বিশেষে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা একটি ঐক্যের প্রতীক এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি খেলোয়াড় ও সংগঠকদের ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং