প্রযুক্তির সহায়তায় সংঘঠিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন অধিকার ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ পালিত হয়েছে।রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন।অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার সাতক্ষীরা জেলা ফোকাল মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওসার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলম, গোপাল চন্দ্র ও আবির হোসেন।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম শারিয়ার, আহমাদুল্লাহ বাচ্চু, মীর জাহাঙ্গীর, ফজলুল হক, জাহাঙ্গীর হোসেন, এস. এম. শাহাদাত, আলমগীর হোসেন, আতিকুর রহমান, আবুল কালাম বিন আকবর, মারুফ হোসেন, শিমুল হোসেন, হারুনুর রশিদ ও শাহানারা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


