কালাইয়ে দাঁড়িপাল্লার উঠান-বৈঠক অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে দাঁড়িপাল্লার উদ্যোগে এক উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই উঠান-বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোজাফ্ফর হোসেন। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উঠান-বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের উঠান-বৈঠক সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর মাধ্যম বলেও তারা উল্লেখ করেন।
বৈঠক শেষে উপস্থিত স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন