কালাইয়ের সরাইলে বাড়িতেই জুতা তৈরি করে লাখ টাকা আয়ের স্বপ্ন, এলাকায় সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা,

জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল গ্রামের এক তরুণ উদ্যোক্তা মো:সরোয়ার হোসেন (২৬) নিজ বাড়িতেই জুতা তৈরির কাজ করে আত্মকর্মসংস্থানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন বেকার থাকার পর নিজ উদ্যোগে ছোট পরিসরে উৎপাদন শুরু করেন তিনি। বর্তমানে তার এই উদ্যোগ থেকে নিয়মিত আয় হচ্ছে এবং কয়েকজনের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, তার তৈরি জুতা স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। নিজের পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে তিনি অন্য বেকার যুবকদেরও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।
এলাকাবাসীর আশা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে এমন ক্ষুদ্র উদ্যোগ আরও বড় শিল্পে পরিণত হতে পারে এবং স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন