শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার, দিনাজপুর

২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, পরীক্ষা শুরুর আগে ও শেষে যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিবিড়ভাবে তদারকি করেন। এছাড়া সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত কার্যক্রমের ফলে পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও সুশৃঙ্খল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং