বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন এবার চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

কক্সবাজারের ঈদগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে  (শ্রেষ্ঠ ওসির) সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফরিদা ইয়াসমিন এর আগে কক্সবাজারের ঈদগাঁও থানার প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি মাদক, অপহরণ ও ডাকাতি দমনে একাধিক অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন। বিশেষ করে ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণ ও ডাকাতি রোধে তার নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছিল।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তিনি ঈদগাঁও থানা থেকে বদলি হয়ে চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। মিরসরাইয়ে দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতার স্বাক্ষর রেখে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
তার এই অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। অনেকেই এটিকে একজন মেধাবী, পেশাদার ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাজের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক