বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত অষ্টম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।  এরমধ্যে ভয়ঙ্কর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি বলে দাবি করেন তিনি।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন