আলেম-উলামাদের অরাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন ‘ইত্তেফাকুল উলামা’ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বীনি দাওয়াতের প্রসার, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকা-কে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে প্রবীণ ও নবীন আলেমদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ইখলাস উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরী কে মনোনীত করা হয়।
ত্রিশাল পৌর শহরের জামিয়া নিয়ামতিয়া মাদরাসায় উলামা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্ব ত্রিশাল উপজেলার সার্বিক দ্বীনি পরিবেশ সমুন্নত রাখা, সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করা এবং তরুণ সমাজকে নৈতিকতা ও সঠিক পথের দিশা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আলেম-উলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।


