ঢাকায় ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ভাই ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহজাদা মহসিন পরাগ ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল কে আজ ১৯ জুন ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮ জুন এদেরকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিক্রমপুর এলাকার ( বর্তমান ঠিকানা কামরাঙ্গীরচর ) মোহাম্মদ সিরাজ মিয়ার মেয়ে আয়শা বেগম (৪৫) বাদী হয়ে তার ছেলে মোহাম্মদ শাহজাহান আলী হর তার বিচারের দাবিতে এ মামলা করেন । ঢাকার নিউ মার্কেট থানা মামলা নং (০৮) তারিখ ১৭/৪/২০২৪ ধারা ১৪৩, ১৪৭, ১৪৮, ৪২৭, ৪৩৬ , ৩০২ ও পেনাল কোড ১৮৬০।


