বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গার বারাংকুলা চাইল্ড একাডেমি উদ্যোগে পরিষ্কার পরিচন্ন দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গার বারাংকুলা চাইল্ড একাডেমি ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় “পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও নিয়মিতভাবে আয়োজন করা হবে জানান অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ বাকিয়ার রহমান৷

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক