আলফাডাঙ্গায় শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ফরিদপুরের আলফাডাঙ্গায়, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগের সুষ্ঠু তদন্ত, চাকরি থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) আলফাডাঙ্গা পৌর সদর বাজারের চুয়াল্লিশের মোড় থেকে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীরা “শিক্ষক যখন ভক্ষক, আমরা যখন রক্ষক!”—এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এবিষয় জানাজানি হলে অত্র বিদ্যালয়ের শিক্ষক সোহেল পলাতক রয়েছেন,
বিক্ষোভকারীদের অবস্থান ও স্লোগানের বিষয়টি জানতে পেরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহানুর আমল তাৎক্ষণিকভাবে নিজ কার্যালয় থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের কাছ থেকে অভিযোগ ও ঘটনার বিস্তারিত শোনেন।
এ সময় ইউএনও পরিস্থিতি শান্ত করে বিষয়টি তদন্ত সাপেক্ষে আগামী তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচারের বিষয়ে জোরালো আশ্বাস দেন।
তবে শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রংপুর নগরীর আনসারী মোড়ে অটোরিকশা গ্যারেজে মালিককে হত্যার পর টাকা লুটের অভিযোগ, তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আনসারী মোড় এলাকায় নিজ অটোরিকশা গ্যারেজের