বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, তীব্র প্রতিবাদ জানালেন টুলু খান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলার টিটা গ্রামের বাসিন্দা মৃত আ: সাত্তার খানের ছেলে   খান তবিবর রহমান টুলু।
ভুক্তভোগী টুলু খান জানান, তিনি ২০২১ সালে ৪নং টগরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপরও তিনি সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে তার ভাতিজাকে ভুল বুঝিয়ে পারিবারিক ব্যক্তিগত বিষয় নিয়ে গত ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
টুলু খান দাবি করেন, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক