আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস মোল্লা। সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান।
সময় স্বল্পতার কারণে অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর জামান। এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মঞ্জুরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল আহমেদ, নায়েবে আমির এস.এম. রিদওয়ান নবী রিদওয়ান, সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য সড়ক র‌্যালি শেষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন