বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় কৃত্রিম সংকট তৈরী করে অধিক মুনাফা লাভের আশায় সিন্ডিকেট তৈরী করে ডিজেল বিক্রির অপরাধে আটক-২

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ীর হাট বাজারে কৃত্রিম সংকট তৈরী করে অধিক মুনাফা লাভের আশায় বেশী মূল্যে ডিজেল বিক্রি করার দায়ে স্থানীয় ভাবে ব্যবসায়ীদের তোপের মুখে জনরোষে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আইনশৃংখলার অবনতির সম্ভাবনার সংবাদে ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান আলফাডাঙ্গা থানা পুলিশ সহ ঘটনা স্থলে সরজমিনে তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী মিলন ও কাদের নামে দু’জনকে আটক করে উত্তেজিত জনতার তোপের মূখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটকৃত দু’ব্যবসায়ী এখন প্রশাসনের হেফাজতে।
এ সময় ব্যবসায়ী দাউদের দোকান থেকে মজুতকৃত ডিজেল সূলভ মূল্যে  লিটার প্রতি ১১০ টাকা করে উপস্থিত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক