আসন্ন আখাউড়া পৌর নির্বাচনকে সামনে রেখে নানান প্রতিশ্রুতি আর নানা কৌশলে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ যেন সময়ের এক জীবন্ত সংঘাত, কৃত্রিমতার ঊর্ধ্বে উঠে জয়-পরাজয়ের রণক্ষেত্র। এরই ধারাবাহিকতায় নিজ গ্রাম নারায়নপুর এর (প্রায় ৭৫ ফুট লম্বা ও ০৪ ফুট প্রস্থের) একটি দীর্ঘ রাস্তা সংস্কার করে দিলেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো: দেলোয়ার হোসেন ঠান্ডু। নির্বাচনের মাতাল হাওয়ায় দীর্ঘদিনের অরক্ষিত এই রাস্তাটি পেল আধুনিকতার ছোঁয়া। এছাড়াও রাধানগর কলেজ পাড়া-সহ ৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লেগেছে নির্বাচনি সংস্কারের ছোঁয়া। প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচিত হওয়ার আগেই নিজস্ব অর্থায়নে সংস্কার সম্পূর্ণ করে দেওয়া এ যেন আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেন দেলোয়ার হোসেন ঠান্ডু। আগে কখনো কোন কাউন্সিলার প্রার্থী এমনটি করতে দেখা যায়নি। এ যেন এক নতুন কৌশল আর কৌতূহলের জন্ম দিয়েছে সাধারণ ভোটারদের মনে।


