কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার চরকাওনা নয়াপাড়া এলাকার ওপর দিয়ে প্রবাহমান ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। উক্ত কর্মসূচিতে নারী-পুরুষ ও এলাকার শিক্ষার্র্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মো: আশরাফুল ইসলাম, মোনায়েম ও ফারুক মিয়া, মফিজ মিয়া প্রমুখ।বক্তারা বলেন, নদী তীরবর্তী ফসলি জমি ও রাস্তা ক্ষতিসহ ইতিমধ্য এ এলকার রাস্তাঘাট নষ্ট করা হচ্চে,প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক, ট্রাকটর চলাচলের কারনে শিশুরা স্কুলে যাতায়ত করতে ভয় পায়। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
একটি বালু খেকো মহল ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে নদীর গভীরতা সৃষ্টি করে নদী অববাহিকায় যেটুকু জমি আছে সেটুকু অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।এ সময় তারা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


