বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩৩ অধ্যাদেশ যাচাই চলছে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন: আইনমন্ত্রী

১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আলোচনা বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী জানান, অধ্যাদেশগুলো পর্যালোচনার ক্ষেত্রে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয় করে এগোনো হবে। তবে এ প্রক্রিয়ায় সংবিধানকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, বৈঠকে যে সুপারিশগুলো উঠে আসবে, সেগুলো আইনে পরিণত হবে কি না সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন