শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা: ২ দোকানিকে অর্থদন্ড

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুদি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে  বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় দুইটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা  প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রমজান জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক বৃন্দ। বাজারে এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং