বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনাগাজীতে মাদক-চাঁদাবাজি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

 ফেনীর সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজার ও মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল নেতা মোহাম্মদ সুমন, যুবদল কর্মী হারুন ও ফয়সাল আহত হয়। আহতদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি -চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বদলীয় নেতার বিরুদ্ধে। আহত জসিমের দাবি, কাজীরহাট এলাকায় চাঁদাবাজি ও চুরিতে বাধা দেওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে যুবদল কর্মী বাবুর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যাচেষ্টা করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থ নিয়ে হয়েছে। কোনো ঘটনায় দলীয় কোনো বিষয় নেই।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পৃথক দুটি ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই এলাকাগুলোতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং