বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেল মিল মালিক মাসুদের

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টার মাশুল গুনতে হলো প্রাণ দিয়ে। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘সততা অয়েল মিলস’-এর মালিক নুর আলম মাসুদ (৪৫)। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি বর্তমানে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।
এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, আমরা প্রায় সময়ই দেখতাম মাসুদ ইউটিউব দেখে দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। হঠাৎ পাইপ বিস্ফোরণে আহত হয়ে মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাসুদের ভাই মোর্শেদ জানান, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন তার ভাই। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দূর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনেছি এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক