বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। এর প্রতিবাদে  সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।​মানববন্ধনে বক্তারা বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে স্বাধীন সংবাদপত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সত্য প্রকাশ করায় সাংবাদিকদের কণ্ঠ রোধ করতেই এই প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের জুলুম-নির্যাতন আর সহ্য করা হবে না।অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।​দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো চীফ এবং সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন ​রুহুল ইসলাম মিঠু  সিনিয়র সাংবাদিক ​সুনির্মল সেন প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব।​কামাল খান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় গণমাধ্যম কমিশন ​নিজাম উদ্দিন সিলেট প্রতিনিধি দৈনিক আইন বার্তা ​নুরুল আমীন খান সিলেট প্রতিনিধি দৈনিক বিজনেস মিরর ​মোঃ সোহাগ মিয়া সিলেট নগর প্রতিনিধি দৈনিক মাতৃজগত ​শিহাব উদ্দিন খান  সিলেট প্রতিনিধি সাপ্তাহিক তদন্ত রিপোর্ট ​স্বপন মালাকার শিবা স্টাফ রিপোর্টার দৈনিক সরেজমিন।​রুবেল মিয়া ফটো সাংবাদিক দৈনিক আলোকিত সিলেট মোঃমহিউদ্দিন জুয়েল দোয়ারাবাজার প্রতিনিধি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। ​ফারুক মিয়া সিলেট সংবাদদাতা চ্যানেল ১৬ ​এস.এ সাব্বির খান বিশ্বনাথ প্রতিনিধি সাপ্তাহিক সময়চিত্র।​মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাটি দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং