নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরও ৫ জনকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় অদ্য ০৯ মে ২০২৬ খ্রিঃ (শনিবার) জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং কর্মঠ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করে জেলা পুলিশ, বিজিবি, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রায় ২০০ জন অফিসার ও ফোর্স। পুরো এলাকায় ঘিরে ফেলে একযোগে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়।
অভিযানে ১১ জনকে আটক করা হলেও ৬ জনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। নাজিম (২৮), পিতা- আবুল কাশেম, শিমুলপাড়া বিহারী ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ
২। সাগর (২৮), পিতা- মোঃ বশির, পকেট গেইট এলাকা
৩। ইমন মিয়া (২৭), পিতা- গোলাপ মিয়া, চেয়ারম্যান অফিস সংলগ্ন
৪। রাহাত মিয়া (২০), পিতা- নাদিম মিয়া, শিমুলপাড়া
৫। রাসেল মিয়া (২৭), পিতা- মৃত চুন্নু মিয়া, রেলগেইট এলাকা
৬। বাবুল মিয়া (৩২), পিতা- মোঃ আলী হোসেন, ২নং বালুরমাঠ
পুলিশ আইনের ৩৪ ধারায় আটক ৫ জনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা হলেন—
ফয়সাল মিয়া, জীবন, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ ফারুক মিয়া এবং মোঃ বাবু।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত এমন অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


