বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় ‘সিএনজি অটোরিক্সা ইউনিট’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এই নবগঠিত কমিটিকে পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে চিরিরবন্দর উপজেলা শ্রমিক অধিকার পরিষদ। উপজেলার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত এই সাহসী নেতৃত্বের হাত ধরে দেশের সিএনজি চালকরা দীর্ঘদিনের শোষণ ও বৈষম্য থেকে মুক্তি পাবেন। কেন্দ্রীয় এই কমিটি সারা দেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় একটি মাইলফলক হয়ে থাকবে।”
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান।
অনুমোদিত কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:
সভাপতি: মোঃ আলমগীর হোসেন
সাধারণ সম্পাদক: মোঃ জুয়েল রানা আরিফ
সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহাদাৎ হোসেন লিটন
চিরিরবন্দর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয় যে, শ্রমজীবী মানুষের নায্য মজুরি নিশ্চিত করা এবং সড়কে সকল প্রকার হয়রানি বন্ধে এই নতুন কমিটি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রত্যাশা—একটি বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়তে এই নেতৃত্ব সামনের সারি থেকে কাজ করে যাবে।
পরিশেষে, চিরিরবন্দর উপজেলা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক সাফল্য কামনা করা হয়।


