শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লামার দুর্গম সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর হামের উপসর্গ, স্বাস্থ্য বিভাগের জরুরি চিকিৎসাসেবা

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত সাঙ্গু অনাথ সংঘে ২৪ জন শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের নির্দেশনায় একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে।
এ সময় গুরুতর অসুস্থ কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়।মেডিকেল টিমের নেতৃত্ব দেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য সহকারী জাহিদ হাসান শাকিল এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার মো. লায়েজ আহম্মেদ ভুইয়া।
চিকিৎসক দল আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি সংক্রমণ বিস্তার রোধে সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়।
এ সময় সাঙ্গু অনাথ সংঘের পরিচালক অংক্য মং মার্মাসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনা করে হাম প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং