বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ (১৭ জুন, ২০২৬) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন। যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন খালেদ মো. আলী কিরণ। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন আকবর হোসেন আরমান, নূরে হেলাল মামুন, সৌরভ হোসেন ভুলু, ফয়েজ আহম্মদ, জাহাঙ্গীর আলম, এনায়েত উল্যা, আ. মালেক ও ইউসুফ পাটোয়ারীসহ মোট ১৭ জন।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন, আ. মুকিত সোহেল, আ. সাত্তার মজুমদার ও সুজন পাটোয়ারী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, আবু ছায়েদ দোলন, শিব্বির আহমেদসহ মোট ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান মাহমুদ ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে প্রচার সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন শিমুল, দপ্তর সম্পাদক হিসেবে সামছুল আহসান মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মতিউর তানভির এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহমুদ জুয়েল,শ্রম বিষয়ক সম্পাদক রুবেল হোসেন মিরাজ, সহ-এান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক স্বপন মৃধা দায়িত্ব পেয়েছেন।
পূর্ণাঙ্গ এই কমিটিতে ৮৪ নম্বর থেকে ১০১ নম্বর ক্রমিক পর্যন্ত মোট ১৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।


