লক্ষ্মীপুর রায়পুরে অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. তারিখ রায়পুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র) মো: জামাল উদ্দিনের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রায়পুর থানাধীন ০৪ নং সোনাপুর ইউপির ০৯ নং ওয়ার্ডস্থ পূর্ব সোনাপুর দর্জি বাড়ির মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন ০১ জন ব্যক্তিকে দেখিতে পাইয়া সন্দেহজনক মনে হওয়ায় তাহাকে আটক করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম-মোঃ সৈকত হোসেন @ বিজয় (৩০), পিতা- মৃত আবু তাহের, মাতা-ইয়াছমিন, সাং-রাখালিয়া (পাটোয়ারী বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর। পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেন রায়পুর থানা পুলিশ। বাদীর এজাহারের ভিত্তিতে ধৃত আসামীর বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-৩৯, তাং-২৪/০৫/২০২৬ ইং, ধারা- ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; রুজু করিয়া ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া বলেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে এই অভিযান অব্যাহত আছে।


